বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩

শিরোনাম :
ফুলেল শুভেচ্ছায় বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য

ফুলেল শুভেচ্ছায় বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :: চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার শেষ কর্মদিবসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

রোববার (৫ নভেম্বর) সফলভাবে চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার শেষ কর্ম দিবস ছিল তার। সকাল থেকেই উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন সবাই।

এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যরা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি সাধারণ সম্পাদক, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭-২০ এর সভাপতি সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তর অধিকার।

এ সময় উপাচার্য বলেন, চার বছরে সরকারের দেওয়া দায়িত্ব নিয়ম মেনে সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজে সবার সহযোগিতা পেয়েছি।

২০১৯ সালের ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ছাদেকুল আরেফিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net