বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০১

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
দশমিনায় ৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

দশমিনায় ৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ পটুয়াখালীর দশমিনায় ছয় ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ও গতকাল বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। ডেঙ্গুতে মারা যাওয়া মা-মেয়ে হলেন দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মোসা. ছালমা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ে মোসা. ছাদিয়া (১২)।

 

মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন মুনসি। তিনি বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছালমা বেগম ও তাঁর মেয়ে আমার প্রতিবেশী। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ পরিবারের লোকজন জানান, ছালমা বেগম ও তাঁর মেয়ে ছাদিয়া সাত-আট দিন আগে জ্বর নিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের ডেঙ্গু ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

গতকাল দুপুরে বেশি অসুস্থ হলে মা ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছালমা বেগম এবং তাঁর মেয়ে ছাদিয়া মারা যান। মা ও মেয়ের লাশ নিয়ে আত্মীয়স্বজন গ্রামের বাড়িতে এলে এলাকায় শোকের ছায়া নামে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net