শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮

শিরোনাম :
বরিশাল নগরীর কাজী পাড়ায় দোকান চুরির ঘটনায় মামলা

বরিশাল নগরীর কাজী পাড়ায় দোকান চুরির ঘটনায় মামলা

dynamic-sidebar

বরিশাল নগরীর পশ্চিম বগূড়া কাজী পাড়া এলাকায় মৈসস লামিয়া ষ্ঠোর নামক ব্যাবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দোকান মালিক ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেক খন্দকারের ছেলে মামুন খন্দকার বাদী হয়ে অজ্ঞত নামা আসামী করে কোতায়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। বাদী তার এ জাহারে উল্লেখ করেন প্রতিদিনের মত গত ২১অক্টোবর রাত পৌন ১১ টার দিকে ব্যাবসায়ী হিসাব শেষ করে দোকান বন্দ করে তিনি বাসায় চলে যান। পরের দিন সকালে পাশ্ববতী ভ্যান চালক আব্দুল মালেক তাকে মোবাইল ফোনে জানায়, তার দোকানের সব কটি তালা ভাঙা। এ সংবাদ শুনে দুরত ঘটনা স্থানে ছুটে আসেন। পরে তিনি দোকানে প্রবেশ করে দেখতে পায় চোর চক্র প্রায় ৪১ হাজার ৯২৪ টাকা মালামাল লুটে নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net