বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩

বরিশালে পেঁয়াজের পরে এবার আলুর উত্তাপ, কেজি ৮০

বরিশালে পেঁয়াজের পরে এবার আলুর উত্তাপ, কেজি ৮০

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥ বরিশালের বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। ২ দিন আলু বিক্রি হয়েছে ৬৫ টাকা করে।

 

হঠাৎ করে গতকাল থেকে নগরীর প্রতিটি বাজারে আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। নতুন আলু ছোট সাইজ ৭২ থেকে ৭৫ টাকা, বড় আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।

 

খুচরা ব্যবসায়ীরা জানান, বরিশালের আড়ৎগুলো বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে।

 

আমরা বাড়তি দামে আলু কেনার পর বাজার গুলোতে বাড়তি দামে আলু বিক্রি করতে বাধ্য হয়েছি। ক্রেতারা জানান অবিলম্বে আলুর দাম নিয়ন্ত্রনে আনতে ভোক্তা অধিকারের কঠোর অভিযান চালানো উচিৎ।

 

না হলে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা কঠিন। ক্রেতারা আরো জানান শুধু অভিযান করলেই হবে না অভিযান করে জরিমানা ও জেলে পাঠানোর ব্যবস্থা করা উচিৎ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net