রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৩

শিরোনাম :
নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার দিনভর নগরীর জেলখানার, নাজিরপোল, চকবাজারে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা, সহকারী কমিশনার আব্দুল লতিফ, ট্রাফিক পুলিশের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে ও আবদুর রহিম প্রমুখ।

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা বলেন, এর আগে আমরা নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকতো।

 

নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারী বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং পুলিশ কমিশনারের সভা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মহোদয় ও পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net