শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২২

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ববিতে ঢাবি’র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ববিতে ঢাবি’র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার অনুষ্ঠিত হবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘গ’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে ৪৭৪ জন পরীক্ষার্থী। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়।
আগামী ১ মার্চ একই কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net