, ,

শিরোনাম :
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

সভা সূত্রে জানা গেছে, আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের সংগঠিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ সময় নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আব্বাস উদ্দীন।

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক নিবন্ধিত স্নাতকসহ অন্য স্নাতকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ঢাবির সিনেট নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net