সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪২

শিরোনাম :
ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু
সাদামাটা আয়োজনে বিয়ে করলেন ফারাজ করিম

সাদামাটা আয়োজনে বিয়ে করলেন ফারাজ করিম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ‍॥ সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী তার কথা মতো মসজিদেই বিয়ে করলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়ামতে সাদামাটাভাবে অনুষ্ঠিত হয়েছে ফারাজ করিম চৌধুরীর আকদ। এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়।

বিষটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে ফারাজ লিখেছেন, আজ ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং (শুক্রবার) ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

আগামী ১ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) সন্ধা ৭ টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে। এদিন আমার বাড়ীতে আপনারা আমন্ত্রিত (চট্রগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ী)।

 

জানা গেছে, রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণী আফিফা আলমকে বিয়ে করছেন ফারাজ। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন আফিফা।

ফারাজ করিন দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার।

প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net