বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ‍॥ ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন হাওলাদার (৩২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন ।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত  ৯টার  দিকে পৌরসভার  নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল ।নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে,শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে   তার মৃত্যু হয়েছে।

 

নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান,আমার চাচতো ভাই আলমিন হাওলাদার সহ ৬থেকে ৭ জন রামদা নিয়ে ওরে ধাওয়া করেছে। আমার ভাইরে এমন কোপান কোপাইছে হাসপাতাল পর্যন্ত আনতে পারিনি। ও শুধু এতটুকু বলেছে আলমিন আমারে কোপাইছে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বলেন, আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সংবাদ জানতে পারিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net