বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬

বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

dynamic-sidebar

অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফলাফল প্রকাশ এবং ৪র্থ বর্ষের ফরম পুরনের দাবীতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএম কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। সকাল ১১টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এসমং রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। তবে ১৫ মিনিটের মাথায় পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ^বিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত রাখা হয়েছে। যার ফলে তারা চতুর্থ বর্ষের ফরম পূরন করতে পাড়ছে না। হঠাৎ করে এই নিয়ম চালু করায় অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকীর মধ্যে পড়েছে। তারা সাময়ীকভাবে এই নিয়ম স্থগিত রাখার দাবী জানায়। না হলে কঠোর কর্মসূচী দেয়ার হুমকি দেয় তারা। তবে পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাকি রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net