মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৩

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
বরিশালে সওজের অভিযানে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

বরিশালে সওজের অভিযানে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকাসহ কুয়াকাটামুখী সড়কে গতকাল সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ সময় পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। তার মধ্যে সেনাবাহিনীর বিতর্কিত সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অপসারিত) জিয়াউল আহসানের ২২টি স্টল রয়েছে। বাস টার্মিনাল এলাকায় সওজের জমি ইজারা নিয়ে স্টলগুলো করা হয়েছিল বলে জানা গেছে।

 

এ সময় আশপাশের ব্যবসায়ীদের বহু দোকানপাট উচ্ছেদ করা হয়। সওজের বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, বরিশাল-কুয়াকাটা সড়কের জিরো পয়েন্ট থেকে শুরু করে রূপাতলী বাস টার্মিনাল হয়ে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দু’পাশে গড়ে তোলা পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়েছিল।

 

ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে জমির কাগজ রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল বাস টার্মিনাল এলাকায় সওজের জমি একটি মাদ্রাসার নামে ইজারা নিয়ে ২২টি দোকানঘর তুলে ভাড়া দিয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠ র‍্যাব কর্মকর্তা কামরুল ইসলাম মার্কেটটি পরিচালনা করতেন। জিয়াউলের কারণে তারাও ক্ষতির মুখে পড়েছেন।

 

এ বিষয়ে কামরুল ইসলামের বক্তব্য জানতে তাঁকে খোঁজ করে পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ইউনিট উচ্ছেদে সহযোগিতা করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় জিয়াউল বর্তমানে কারাগারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net