গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীর চারজন বিএনপি নেতাকে নিয়ে মঙ্গলবার দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং কল্পনাপ্রসুত আখ্যা দিয়ে বুধবার দুপুরে ওই পত্রিকার বিরুদ্ধে বিরুদ্ধে গৌরনদীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি শ্রমিকদের একটি সংগঠনসহ স্থানীয় ব্যবসায়ীদের পৃথক দুটি সংগঠনের বিক্ষুব্দ সদস্যরা।
মিছিলটি গৌরনদী বন্দরের প্রধান প্রধান গলিপথ প্রদক্ষিন করে।
জানাগেছে, গত মঙ্গলবার দৈনিক যুগান্তরে বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন ও সদস্য সচিব মোঃ ফরিদ মিয়াকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়।
যার শিরোনাম ছিল “বহিস্কারের পরও বেপরোয়া নেতারা থামছেই না গৌরনদীর দখল সন্ত্রাস চাঁদাবাজী” ওই সংবাদ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন গৌরনদী বিড়ি শ্রমিক সমবায় সমিতির শ্রমিকসহ গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতি ও ডিস এবং ওয়াইফাই ব্যবসায়ীদের সংগঠন গৌরনদী ডিজিটাল সিষ্টেম এর সদস্যরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply