সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৯

শিরোনাম :

বরিশালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

dynamic-sidebar

নাসির হোসেন,গৌরনদী প্রতিনিধি ॥ যৌথবাহিনী অভিযানে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার হলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন বার্থী এলাহী এগ্রো অটোরাইস মিলের দুই কর্মচারী।

এ ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের বাসিন্দা মৃত সবদুল প্রধাণের ছেলে শাহিনুর প্রধাণ (২৭)।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীররাতে এলাহী এগ্রো অটোরাইস মিলে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net