মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
গুচ্ছে নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়

গুচ্ছে নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়

dynamic-sidebar

মোঃ ইফতেখার হোসেন খান, ববি প্রতিনিধি ।।
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়। এমন নীতিগত প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি ভর্তি পরীক্ষা কিভাবে নেয়া যায় সেটির ব্যাপারে। সবাই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সমর্থন করেছে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা স্বতন্ত্রভাবে বা নিজস্বতায় ভর্তি পরীক্ষা নিতে চাই। বাকি কাজগুলো প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার দিকে ধাবিত হবে। এছাড়া, গুচ্ছের চেয়ে স্বতন্ত্রভাবে বা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সময়ও কম লাগবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধতিতে জটিলতা দেখা যেত এবং প্রায় ৬ মাস সময় লাগতো। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে একমাস বা দুইমাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। এছাড়া, শিক্ষার্থীরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পেত। স্বতন্ত্র বা নিজস্ব পদ্ধতিতে নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ থাকে। এজন্য সেশনজটসহ অন্যান্য জটিলতা কমাতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা একমত।

বিশ্বিবদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, বিগত দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক জটিলতা সৃষ্টি হয়েছে।কিন্তু, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে বেশি বিড়ম্বনার সৃষ্টি হতো না। নিজস্ব পদ্ধিতে ভর্তি পরীক্ষা নিলে ভর্তির প্রক্রিয়া হতে সময়ও কম লাগে। তাই,বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net