, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

dynamic-sidebar

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের একটিতে ফল হয়নি। বাকি চারটির তিনটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বুধবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শান্ত-এনামুলরা।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন আল-আমিন। তিনি ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান। মাত্র ২৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় এই রান করেন শান্ত। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ২২ রান করেন। বল হাতে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ২টি উইকেট নেন।

তার আগে আয়ারল্যান্ডের ১৭০ রানের ইনিংসে ব্যাট হাতে একাই ৮৩ রান যোগ করেন অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৫১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন টেরি। থম্পসন ১৩ ও ম্যাকব্রিনি ১২ রান করেন। বল হাতে বাংলাদেশ ‘এ’ দলের ইমরান আলী ৩টি উইকেট নেন।

বাংলাদেশ দল জিতলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net