সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

মুডি-মাশরাফিতে ভরসা নাফীসের

dynamic-sidebar

বসন্ধুরা গ্রুপের মালিকানায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। রংপুরের আইকন এবং অধিনায়ক বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর কোচ হিসেবে আছেন আইপিএল মাতানো অস্ট্রেলিয়ান টম মুডি। এই দু’জনের উপর ভরসা রাখছেন শাহরীয়ার নাফীস। বরিশাল বুলস না থাকায় এবার রংপুরের জার্সি গায়ে দেখা যাবে এই হার্ডহিটার ওপেনারকে।

মুডি-মাশরাফি সম্পর্কে বলতে গিয়ে নাফীস বলেন, ‘ টম মুডি একজন হাইপ্রোফাইল কোচ । তার (মুডি) এবং মাশরাফির নেতৃত্বে আমরা ভাল অবস্থানে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য সুপার ফোর। ‘

মাশরাফির অধীনে পুরো দল খেলার জন্য মুখিয়ে আছে বলেও দাবি করেন এই ক্রিকেটার। তিনি বলেন, ‘ মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, ওনার অধীনে খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আশা করি , উনি বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়েছে, রংপুর রাইডার্সকেও সেভাবে একটা পর্যায়ে নিয়ে যাবে। ‘

নিজের ব্যক্তিগত লক্ষ্যটাও জানালেন এই বাঁহাতি ব্যাটসম্যান। লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ ব্যাক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে, রংপুর আমার উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দেয়া। নিয়মিত ভাল খেলতে চাই। দলের প্রয়োজনে যখন, যেরকম খেলা দরকার , সে রকম খেলবো। ‘

আগের লিগের ভুলগুলো শুধরে, এ বছর ধারাবাহিকভাবে ভাল খেলতে চান নাফীস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ক্রিকেট কঠিন একটি খেলা। যখন ফোর ডে ম্যাচ খেলি, তখন দেখা যায় ৭ থেকে ৮টা ইনিংস ভাল খেলি। ওয়ানডেতে সেটা আরও কমে আসে। টি২০তে আরও কমে যায়। তবে আমার লক্ষ্য গতবারের ভুলগুলো শুধরে এ বছর ধারাবাহিক ভাল খেলা। ‘

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net