বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৯

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর রফিকুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর রফিকুল ইসলাম

dynamic-sidebar

মোঃ ইফতেখার হোসেন খান,ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ড. এ. টি. এম. রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন।বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬(২)-এর ১৬(১) অনুযায়ী শিক্ষকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো।আদেশে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকরা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।তবে যদি তারা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যে কোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারের যোগদান নিয়ে উত্তেজনার সৃষ্টি মধ্যেই পদত্যাগ করেন ববির প্রক্টর অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল। শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে পদত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net