মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
নগরীতে সুপারশপে অভিযান, নিষিদ্ধ রেড বুল জব্দ, জরিমানা

নগরীতে সুপারশপে অভিযান, নিষিদ্ধ রেড বুল জব্দ, জরিমানা

dynamic-sidebar

কাজী রাফি ॥ নগরীর ঐশী সুপারশপে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ২৯ নং ওয়ার্ড এর কাশিপুর বাজার সংলগ্ন ঐশী সুপারশপ এর একটি শাখায় এ অভিযান পরিচালনা করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সুপারশপ থেকে বিএসটিআই’র অনুমোদনবিহীন ভেজাল খাদ্য ও নিষিদ্ধ বিদেশী কোমল পানীয় ‘রেড বুল’ জব্দ করা হয়।

 

নিষিদ্ধ এ সকল পণ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষনিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রাণী মিত্র সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ঐশী সুপারশপের বিরুদ্ধে দীর্ঘদীন থেকেই ভেজাল ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রিসহ নিজেদের ইচ্ছামত মূল্য নির্ধারণ করে বিভিন্ন পণ্য বিক্রি করার অভিযোগ ছিলো। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তাদের অভিযোগ সূত্রে গতকাল রবিবার ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

 

সূত্রে জানা গেছে, নামিদামী ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে এ শাখায় প্রায়শই মানহীন পণ্য বিক্রিকালে ক্রেতাদের সাথে খারাপ আচরণ করারও অভিযোগ রয়েছে। সুপারশপ থেকে পণ্য ক্রয়কারী আনোয়ার নামের এক ক্রেতা জানান, আমরা সুপারশপ থেকে বাজার করিই এ জন্য যাতে ভালো মানের ও ভেজালমুক্ত পণ্য কিনতে পারি, কিন্তু সেই সুপারশপেই যদি এধরনের কার্যক্রম চলে তাহলে আমরা কি করে বিশ্বাস রাখবো?।

 

নগরীর এক স্কুল শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিষিদ্ধ ‘রেড বুল’ সহ বিভিন্ন ক্ষতিকারক কোমল পানীয় সহজেই এসব সুপারশপে পাওয়া গেলে আমাদের সন্তানরা সেগুলো পান করে নিজের অজান্তেই নিজেদের ক্ষতির দিকে নিয়ে যাবে।

 

একজন সচেতন নাগরিক হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে আমাদের দাবী থাকবে নিয়মিতই যেন অভিযান অব্যাহত থাকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net