মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৯

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে স্মৃতি পুরস্কার ও তথ্যচিত্র প্রদর্শনী

ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে স্মৃতি পুরস্কার ও তথ্যচিত্র প্রদর্শনী

dynamic-sidebar

এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু আর চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া। আগামীকাল ২৬ অক্টোবর ফজলুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী। ওই দিন রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

জানা গেছে, চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন শহীদুল আলম সাচ্চু। তথ্যচিত্রের নাম ‘সম্মুখযাত্রী ফজলুল হক’। অনুষ্ঠানে প্রদর্শন করা হবে তা। গত বছরও ফজলুল হকের ওপর ‘দ্য ফ্রন্টিয়ার ম্যান’ নামে আরেকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি।

২০০৪ সালে ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করেন তাঁর স্ত্রী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভূঁইয়াএর আগে ফজলুল হক স্মৃতি পদক পেয়েছেন কবি ফজল শাহাবুদ্দিন, চিত্রপরিচালক আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রব্বানী বিপ্লব, আবদুর রহমান, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান, অনুপম হায়াৎ, গোলাম সারওয়ার, নাসির উদ্দীন ইউসুফ, সোহেল রানা, শহীদুল হক, আজিজুর রহমান ও মোস্তফা জব্বার।

১৯৩০ সালে সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। গত শতকের পঞ্চাশের দশকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্রশিল্প যাত্রা শুরু করেনি, তখন বগুড়া শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাবিষয়ক সাময়িকী। সারা দেশেই এটি আলোড়ন তুলেছিল। এছাড়া ষাটের দশকে ‘প্রেসিডেন্ট’ নামে দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net