, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
‘৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না’

‘৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না’

dynamic-sidebar

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন বাংলার মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে সুশীল ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ও বাংলাদেশের বর্তমান অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুপরেখা অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশে যে গণজোয়ার সৃষ্টি হবে, সরকার সেটি মোকাবিলা করতে পারবে না।

এ সময় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসকে কালো অধ্যায় বলেও  উল্লেখ করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম, জাগপার যুগ্মমহাসচিব আসাদুজ্জামান আসাদ, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net