, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
এবার কোচের বিরুদ্ধে অভিযোগ নেইমারের

এবার কোচের বিরুদ্ধে অভিযোগ নেইমারের

dynamic-sidebar

রেকর্ড পারিশ্রমিকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার পর নেইমারকে সতীর্থদের থেকে বেশি সুবিধা দেয় ক্লাব। তারপরও একটা না একটা ঝামেলা লেগেই আছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ব্রাজিলিয়ান একটি সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনে ভিডিও সেশনের দৈর্ঘ্য নিয়ে নাকি কোচ উনাই এমেরির বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ করেছেন তিনি।

বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর নতুন সতীর্থ এবং কোচের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে নেইমারের। পেনাল্টি নিয়ে একবার সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে লেগে গিয়েছিল। কোচের সঙ্গেও গোটা কয়েক মনোমালিন্য হয়েছে। এবার নতুন করে যোগ হলো ভিডিও সেশন নিয়ে অসন্তুষ্টি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল এস্পোর্তে’র প্রতিবেদনে এসেছে, এমেরি স্ট্রাইকারদের জন্য ৩০ মিনিটের ভিডিও সেশন রাখেন। এত বড় দৈর্ঘ্য নিয়েই অসন্তুষ্টি নেইমারের। এজন্য তিনি পিএসজির বোর্ড এবং সতীর্থদের কাছে হতাশা ব্যক্ত করেছেন। জাতীয় দলেও নেইমার সবসময় ছোট ভিডিও সেশন করে থাকেন।

এ নিয়ে এমেরি বলেন, ‘নেইমারের মানিয়ে নিতে সময় লাগবে। তার সতীর্থদেরও তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। সে এমন একজন খেলোয়াড়, যে বল নিয়ে অনেক চাপে থাকে। আমাদের হয়ে তার ইতোমধ্যেই অনেক সাফল্য আছে। এটাই নেইমার, সে নেইমারের মতই খেলতে পছন্দ করে এবং নেইমারের মতই উন্নতি করতে পছন্দ করে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net