শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪

শিরোনাম :

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

dynamic-sidebar

পলাশ সভাপতি, শাহিন সম্পাদক
খবর বরিশাল ডেস্ক: 
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ‘বাংলাভিশন’ এর শাহীন হাসান। বিদায়ী সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম জহির (সকালের সময়), সহ-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই)।

 

এছাড়াও সদস্য হিসেবে রয়েছে, সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বণিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টিভি), ও নাসির উদ্দিন (যুগান্তর)।

 

 

সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সুমন চৌধুরী। এতে বক্তব্য রাখেন বরিশালের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, খান রফিক, এম সোহাগ, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, এম লোকমান হোসেন, আরিফুল ইসলাম ও ফাহিম ফিরোজ প্রমুখ।

 

 

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net