শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪

শিরোনাম :
পুলিশ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি

পুলিশ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের সহধর্মিণী এবং পুনাকের সভানেত্রী জাকিয়া সুলতানা। এসময় তিনি ১টি করে আম ও নারকেল গাছ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাঁচতে হলে গাছ লাগাতে হবে, নিশ্বাস নিতে হলে পরিচর্যা করতে হবে।

 

গাছ আমাদের পরম বন্ধু। শুধু লাগালেই হবে না, যত্ন নিতে হবে যতদিন না গাছটা বেড়ে ওঠে।” বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীনের সহধর্মিণী শিরিন সুলতানা,

 

 

উপ-পুলিশ কমিশনার দক্ষিণের মোহাম্মদ ইমদাদ হুসাইনের সহধর্মিণী তানিয়া সুলতানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পলাশ কান্তি নাথ এর সহধর্মিণী মৌমিতা সাহা রিংকি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ অপু সারোয়ারের সহধর্মিণী যারীন তাসনিম, সহকারী পুলিশ কমিশনার মোঃ মশিয়ার রহমানের সহধর্মিণী মরিয়ম আক্তার মীরা,

 

 

সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা এর সহধর্মিণী বর্ণা চক্রবর্তীসহ পুনাকের অন্যান্য সদস্যরা। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার পথে। এমন কার্যক্রম দেশের সবখানে ছড়িয়ে পড়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net