শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৭

শিরোনাম :
উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের ববি কমিটি গঠন

উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের ববি কমিটি গঠন

dynamic-sidebar

সভাপতি: এস. এম. ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক: সাদমান শাহরিয়ার

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ-এর ২০২৫-২৬ সেশনের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এস. এম. ওয়াহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার।

 

গত ২ আগস্ট কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি আরাফাত ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ দায়িত্ব হস্তান্তর করেন। তাদের নেতৃত্বে গত এক বছরে সংগঠনটি শিক্ষাবিষয়ক সহায়তা, মানবিক কার্যক্রম ও সাংস্কৃতিক উদ্যোগে প্রশংসনীয় ভূমিকা রাখে।

 

নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “উজিরপুরের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ও কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষা ও মানবিক সহায়তার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, রক্তদান কার্যক্রম, মেধাবৃত্তি প্রদান, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে কাজ করে আসছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আরও উদ্যম ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যাবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net