এইচ আর হীরা :
গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি বদলালেও বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এই সময়ের মধ্যে বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষা মৌসুমে এই এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এতে ভোগান্তি পোহাতে হয় এই ওয়ার্ডের কয়েক হাজার নাগরীকদের।
দীর্ঘ প্রতীক্ষার পর বিসিসি’র উদ্যোগের অভাব পূরণে এবার এগিয়ে এসেছেন জিয়া সড়ক এলাকার বাসিন্দা ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ। তার নিজ অর্থায়নে চলাচলে সুবিধা করার লক্ষ্যে শুক্রবার (২২ আগস্ট) জিয়া সড়ক এলাকার বিভিন্ন স্থানের খানাখন্দে ইটের সুরকী ফেলা হয়।
এর আগে গত (২৭ জুন) শুক্রবার জুমার নামাজের পর, বাইতুল মদিনা জামে মসজিদের সামনে স্থানীয়রা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। পরে,কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে জুলাইয়ের ১ তারিখ হাবিবুল্লাহ স্বশরিরে উপস্থিত থেকে এলাকাবাসীর পক্ষে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর হাতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি তুলে দেন। সেসময়, স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে ভাঙা রাস্তাগুলোর সংস্কার এবং দীর্ঘদিনের অচল ড্রেনেজ ব্যবস্থার পুনর্নির্মাণের দাবি জানানো হয়।
এবিষয়ে মো. হাবিবুল্লাহ বলেন, দীর্ঘদিন এই সড়কে কোনো উন্নয়নমূলক কাজ এবং সংস্কার না হওয়ায় সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিসিসি’র অন্যান্য ওয়ার্ডের তুলনায় ২২ নম্বর ওয়ার্ড এর ”শহীদ জিয়া সড়ক” অনেকটাই অবহেলিত ছিলো। ওয়ার্ডের জনগনের দুর্ভোগের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করি।
এসময়, স্থানীয় বাসিন্দারাও তার এই কাজে সহযোগিতা করেছেন। এছাড়াও, জনগণের সমস্যার কথা চিন্তা করে তার এমন উদ্যোগ গ্রহণে এলাকায় ব্যপক প্রশংসা কুড়াচ্ছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply