মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

পটুয়াখালীতে বিএনপি নেতাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

পটুয়াখালীতে বিএনপি নেতাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদরের ৭ নং কালিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব-সারিকখালি গ্রামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় মালবাহী গাড়ি প্রবেশ করাতে হলে দিতে হয় চাঁদা। না দিলে মালামাল বাজেয়াপ্ত ও ব্যবসায় ভাগ বসানোর হুমকি দেন তারা।

ভুক্তভোগী আব্দুল ওয়াদুদ মোল্লা বলেন, তিনি আওলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। পাশাপাশি পূর্ব সারিকখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইট-বালু, রড-সিমেন্টের ব্যবসা ও হালচাষের মেশিন দিয়ে জীবিকা নির্বাহ করেন।

 

গত ২৫ আগস্ট রাতে তার একটি বালু-সিমেন্টের গাড়ি কাদায় আটকে গেলে সেটি টেনে তুলতে মেশিন নিয়ে আসেন। এসময় স্থানীয় জেলা ছাত্রদল নেতা মিলন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির চৌকিদার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য নুর আলম চৌকিদার গাড়ি প্রবেশ করাতে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে গাড়ি বাজেয়াপ্ত করার হুমকিও দেওয়া হয়।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির মৃধার কাছে ১৫ হাজার টাকা দিয়ে গাড়ি সরিয়ে নিতে সক্ষম হন ওয়াদুদ মোল্লা।

তবে অভিযুক্ত জেলা ছাত্রদল নেতা মিলন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না।” অপরদিকে ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির চৌকিদার দাবি করেন, “এলাকায় দুইটি গ্রুপ হওয়ায় আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। আমরা কর্ম করে খাই, চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।

 

 

” তিনি আরও জানান, গাড়ি ওঠানোর জন্য শ্রমিকদের কিছু টাকা দেওয়া হতে পারে। অন্যদিকে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির মৃধা স্বীকার করেন টাকা লেনদেনের বিষয়টি।

এ ঘটনায় এলাকায় বিএনপির ভাবমূর্তি সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net