শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪

শিরোনাম :

বরিশালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ 

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরস্থ জেলা ও মহানগর যুবদল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ।

বক্তারা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে সরকারের ঘোষিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা জানতে ও বুঝতে হবে।”

এছাড়া বিকেল ৩টায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে যুবদলের স্থানীয় ইউনিটগুলো র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net