রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

ভোলায় বিএনপি-বিজেপির সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় বিএনপি এবং বিজেপি (পার্থ) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ, দুই সাংবাদিকসহ উভয় দলের অন্তত ৫০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নতুন বাজার বিজেপি অফিসের সামনে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় ভোলা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আউয়াল, দৈনিক আজকের ভোলার সহ-সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, নিউজ২৪ এর ক্যামেরা পার্সন রানা ইসলামসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতাল নেয়া হয়েছে।

সংঘর্ষের পর দুপুর ২টায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, বিজেপির কর্মসূচি শেষ হওয়ার কথা বেলা ১২টার আগে। আমরা সংঘাত এড়ানোর জন্য দুপুর সাড়ে ১২টায় মিছিল নামিয়েছি। আমাদের মিছিলটি কাবিল মসজিদের কাছাকাছি গেলে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতেই সংঘর্ষের শুরু।

তিনি আরো জানান, ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন বানচাল করার হীন উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করছে। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। রাইসুল আলম আরো বলেন, এক পর্যায়ে তিনিসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে সদর বিজেপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, মূল বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ তাদের অফিসে হামলা করেছে। তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে বিজেপির অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net