মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে দলীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভাস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর রোড। উচ্ছ্বসিত নেতাকর্মীরা “ধানের শীষের জয় হোক” শ্লোগানে প্রকম্পিত করে তোলেন সভাস্থল।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যাকে দল মনোনয়ন দিয়েছে, তাকে জয়ী করতে সবাই মাঠে কাজ করবে। বিএনপি নেতাদের মধ্যে কোনো বিভেদ নেই—সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন পরিবর্তন চায়, ভোট দিতে চায়। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমীন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ।

এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net