বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ::

সদর উপজেলার বীরকাঠী এলাকার স্বপন মন্ডলের ছেলে সিপন মন্ডল ইসলাম ধর্ম গ্রহণ করে আল আমিন নাম রেখেছেন। এ বিষয়ে তিনি ঝালকাঠি জেলা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিটনামা সম্পন্ন করেছেন।

এফিডেভিটে উল্লেখ করা হয়, ২৩ এপ্রিল ২০০৪ সালে জন্ম নেয়া স্বপন মন্ডলের ছেলে সিপন মন্ডল ধর্ম ছিল সনাতন। তিনি স্বেচ্ছায় ও প্রাপ্তবয়স্ক অবস্থায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরবর্তীতে নিজের নতুন নাম হিসেবে আল আমিন গ্রহণ করেন।

নোটারি পাবলিকের মাধ্যমে শপথনামা গ্রহণ শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেয়া হয়েছে বলে এফিডেভিটে উল্লেখ রয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনাটি ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

পরে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের হাত পাখার মনোনীত প্রার্থী ইব্রাহিম আল হাদীর কাছে কলেমা পাঠ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net