, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
ঝালকাঠিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

ঝালকাঠিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

dynamic-sidebar

মনিরুজ্জামান মনির, ঝালকাঠি

ঝালকাঠি জেলার মানবিক ও জনবান্ধব পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় গতকাল ঝালকাঠি ইকোপার্ক এলাকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৬৯টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

এর আগে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলায় মোট ১০১ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝেও শীতের উপহার পৌঁছে দেওয়া হয়। পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে বেদে সম্প্রদায়ের ছোট ছোট শিশুদের হাতে কম্বল তুলে দেওয়ার সময় তাদের মুখে ফুটে ওঠা নির্মল হাসি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। সেই হাসিই যেন মানবতার প্রকৃত অর্থকে নতুন করে তুলে ধরে।

 

 

সংশ্লিষ্টরা জানান, চলমান শীত মৌসুমে পর্যায়ক্রমে আরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। মানবতার কল্যাণে ঝালকাঠি জেলা পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছে- এই উদ্যোগ তারই উজ্জ্বল প্রমাণ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net