বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ঝালকাঠিতে যাত্রা শুরু করল জাপানি ভাষা শিক্ষা স্কুল

ঝালকাঠিতে যাত্রা শুরু করল জাপানি ভাষা শিক্ষা স্কুল

dynamic-sidebar

মনিরুজ্জামান মনির, ঝালকাঠি :
“জাপানি ভাষা শিখুন, স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ুন”—এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাপানি ভাষা শিক্ষা স্কুল JB Samurai Nihongo Gakko। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রিন্সিপাল ফুমিহিতো সাতো, সিইও মিরাজ মাহমুদ, প্রশিক্ষক ইউকি কাসামাতসু, টিচার মেহরাব হোসেন, আইটি অফিসার মাসুম বিল্লাহ টিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠির প্রধান সমন্বয়ক ও তরুণ ছাত্রদল নেতা আবির লস্কর এবং প্রশিক্ষণার্থী ফারিয়া আক্তার মিম।

সেমিনারে বক্তারা বলেন, জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে জাপানে চাকরি, ব্যবসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষাজ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণ দেশে বেকারত্ব কমাতে সহায়তা করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত ক্যাম্পাসে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে। তিন মাস মেয়াদী এ কোর্সে শিক্ষার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা থাকছে।

ভর্তি ও যোগাযোগ:
ঝালকাঠি অফিস: ডিসি অফিসের বিপরীত পাশে। ঢাকা অফিস: শেওড়াপাড়া, ৩২৭ নং মেট্রো পিলারের পাশে।

মোবাইল: ০১৩৩৮৮১৯২০৩

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net