মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

dynamic-sidebar

দুই দিন-ব্যাপি হংকং ওয়াল্ড সিক্সেস টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবের অলরাউন্ড নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে টাইগাররা।

হংকংয়ের কোলন ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে ইনিংসের গোড়াপত্তন করতে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে। ৬ চার ও ১ ছয়ে ১১ বলে এ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ২২ ও কাজী অনিকের ১১ রানে ভর করে ৮৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে চার ওভারে ৭৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। এ অবস্থায় বল করতে আসেন আফিফ হোসেন। প্রথম বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান রিয়ারডন ১ রান নেন। এরপর টানা তিন বলে অজি ব্যাটসম্যানদের পরাস্ত করে ডট বল তুলে নেন এই স্পিনার। বাকি দুই বল থেকে ৭ রান নিলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জন হ্যাস্টিংস। নাথান রিয়ারডন ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net