সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩

শিরোনাম :

আজ মুখোশের পরিসমাপ্তি

dynamic-sidebar

শাহাদাৎ হোসেন সুজন পরিচালিত ধারাবাহিক নাটক ‘মুখোশ’। আজ শনিবার ৮টার সংবাদের পর এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটির শেষ পর্ব।

আহমেদ শাহাবুদ্দীন রচিত এ নাটকের কাহিনি গড়ে উঠেছে এক শিল্পপতির পরিবারকে কেন্দ্র করে। ধনাঢ্য ব্যবসায়ী আসিফ খান ও জহির খান উত্তরাধিকার সূত্রে বাবার বিশাল কোম্পানির মালিক। বড় ভাই আসিফ বাবার আদর্শে নিজেকে তৈরি করলেও ছোট ভাই জহির ঠিক তার বিপরীত এবং আদর্শহীন। ব্যবসায় এবং পরিবারে একটা শীতল দ্বন্দ্ব চলে দুই ভাইয়ের মধ্যে। এই দ্বন্দ্বের সুযোগে তাদের মাঝখানে আবির্ভাব ঘটে রহস্যজনক ব্যবসায়ী আমজাদ খোরাসানির। তারপর থেকেই দুই ভাইয়ের ব্যবসায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কে ঘটাচ্ছে এই ঘটনা? আমজাদ খোরাসানি? নাকি অন্য কেউ? ঘটনার রহস্য অনুসন্ধান করতে গিয়ে এক এক করে চেনা মানুষগুলোর মুখোশ উন্মোচিত হতে থাকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, জয়শ্রী কর জয়া, মুবিনা আহমেদ কাজল, হিল্লোল, নওশীন, হাসান ফেরদৌস জুয়েল, নিলয়, শখ, মুকুল সিরাজ, রাজিব সালেহীন, রাজীব রাজ, স্নেহা, রিপন, রীতু, নয়ন, মোস্তফা প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net