মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

সত্য, সাহস ও মানবিকতার পথে তরুণ সাংবাদিক এইচ আর হীরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক 

বরিশালের তরুণ সাংবাদিক এইচ আর হীরা একজন পেশাদার সাংবাদিক হিসেবে যিনি শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই নিজ দায়িত্ব সীমাবদ্ধ রাখেননি; বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানবিক কাজেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন। সাংবাদিকতা তার কাছে কেবল একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মাধ্যম।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যা, বঞ্চনা ও অবহেলার বাস্তব চিত্র তিনি যেমন নিয়মিত সংবাদে তুলে ধরেন, ঠিক তেমনি সংবাদ প্রকাশের পরও সেই মানুষগুলোর পাশে থেকে বাস্তব সহায়তা দেওয়ার চেষ্টা করেন। তার বিশ্বাস, সংবাদ যদি মানুষের জীবনে পরিবর্তন না আনে, তবে সেই সাংবাদিকতা অপূর্ণ।

এইচ আর হীরার মতে, একজন প্রকৃত সাংবাদিক হতে হলে তাকে সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানতে হবে। সরকারি চাকরিজীবী, শ্রমিক, ধনী-গরিব, নেতা-কর্মী, সকলেই তার কাছে সমান। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের কথা তুলে ধরাই একজন পেশাদার সাংবাদিকের মূল কাজ।

সাংবাদিকদের জীবন ও সংগ্রাম সাধারণত প্রচারের আড়ালেই থেকে যায়। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত সাধারণ মানুষের কষ্ট, দুর্ভোগ ও বাস্তবতার মুখোমুখি হতে হয়। তাই একজন সাংবাদিককে হতে হয় সৎ, সাহসী, শিক্ষিত, বিনয়ী ও মানবিক, এই গুণগুলোই একজন সাংবাদিককে প্রকৃত অর্থে পেশাদার করে তোলে।

এইচ আর হীরার সাংবাদিক জীবনের মূল লক্ষ্য হলো, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সাংবাদিক যদি মানুষের দুঃখ-দুর্দশা নিজের চোখে না দেখেন এবং হৃদয়ে অনুভব না করেন, তবে সেই সাংবাদিকতা কখনো পূর্ণতা পায় না।

সত্য ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকতা জীবনে একাধিকবার চরম ঝুঁকির মুখে পড়তে হয়েছে এইচ আর হীরাকে। বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে, হামলার চেষ্টা চালানো হয়েছে, এমনকি হয়রানি করতে মিথ্যা মামলার আসামিও করা হয়েছে। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং তিনি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন, সত্য বলার মূল্য দিতে হলেও সাংবাদিকতার পথ থেকে সরে যাওয়া যায় না। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে তার কাজ চালিয়ে যাচ্ছেন। ৫ আগস্টের ছাত্র আন্দোলনের সময় বহু প্রতিকূলতা কাটিয়ে আন্দোলনে মাঠে থেকে সংবাদ সংগ্রহ এবং প্রকাশ করেছেন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে অসহায় মানুষের দুর্ভোগ তাকে বারবার নাড়া দেয়। তাই সাংবাদিকতার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি বহু অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করেছেন। এছাড়াও বরিশাল লঞ্চঘাট এলাকার ছিন্নমূল ও ভাসমান মানুষদের জন্য খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন।

নিজ জন্মস্থানের এলাকার মানুষের প্রতি এইচ আর হীরার দায়বদ্ধতা আলাদা করে উল্লেখযোগ্য। এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার বিরুদ্ধে তিনি নিজ উদ্যোগে প্রতিবাদমূলক মানববন্ধন আয়োজন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। তিনি মনে করেন, সাংবাদিকতা মানে শুধু সমস্যার খবর প্রকাশ নয়; বরং সেই সমস্যার সমাধানে পথ তৈরি করতেও দায়িত্বশীল ভূমিকা রাখা।

পেশাদার সাংবাদিকতার পথ কখনোই সহজ নয়। নানা চাপ, প্রলোভন, হুমকি ও ঝুঁকি থাকা সত্ত্বেও এইচ আর হীরা সততা ও নৈতিকতা থেকে কখনো বিচ্যুত হতে চান না। মানুষের আস্থা ও বিশ্বাসকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। ভবিষ্যতে তিনি নিজেকে একজন নির্ভীক, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যার কলম শুধু সংবাদ প্রকাশ করবে না, মানুষের জীবনে আশার আলোও জ্বালাবে।

আজ ২২শে জানুয়ারি, তরুণ সাংবাদিক এইচ আর হীরার শুভ জন্মদিন। এই দিনে তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় পিতা-মাতার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন বাকিটা জীবন তিনি সততা ও সত্যতার সঙ্গে মানুষের পাশে থেকে কাটাতে পারেন। এই বিশেষ দিনে “খবর বরিশাল” পরিবারের পক্ষ থেকে তরুণ সাংবাদিক এইচ আর হীরার জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

উল্লেখ্য, এইচ আর হীরা বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল ডেইলি “খবর বরিশাল” ২৪ ডট কম পত্রিকার স্বত্বাধিকারী। ২০১৪ সালে বরিশালের জনপ্রিয় দৈনিক আজকাল পত্রিকায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বরিশালের একাধিক জনপ্রিয় দৈনিকে কাজ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক “বাংলাদেশের আলো” পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও দীর্ঘদিন ধরে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক হিরণ্ময় পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ আর হীরা বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net