মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা কারাগারে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা কারাগারে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করা হয়। সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর সাইবার ট্রাইব্যুনাল কোতোয়ালি থানায় একটি মামলা হয়। উক্ত মামলার শুনানি শেষে আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত সেলিনা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করায় আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net