বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯

বরিশালে বাসের ধাক্কায় মাহেন্দ্রার নারী যাত্রী নিহত

বরিশালে বাসের ধাক্কায় মাহেন্দ্রার নারী যাত্রী নিহত

dynamic-sidebar

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসের ধাক্কায় মাহেন্দ্রায় থাকা  মমতাজ বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি বাস বাটাজোড় এলাকায় একটি মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার এক নারী যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, “দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net