, ,

শিরোনাম :
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ দরজা-জানালাহীন কলেজ ভবন, রাতে রাখা হয় গরু-ছাগল
বরিশালে বাসের ধাক্কায় মাহেন্দ্রার নারী যাত্রী নিহত

বরিশালে বাসের ধাক্কায় মাহেন্দ্রার নারী যাত্রী নিহত

dynamic-sidebar

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসের ধাক্কায় মাহেন্দ্রায় থাকা  মমতাজ বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি বাস বাটাজোড় এলাকায় একটি মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার এক নারী যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, “দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net