শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৫

শিরোনাম :
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক তিন

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক তিন

dynamic-sidebar

ছবি : সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ তিনজন আটক হয়েছে। বুধবার রাতে (১০ জুন) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের বরিশাল সদর দপ্তর।
পুলিশ জানিয়েছে, এয়ারপোর্ট থানার এসআই আখতার হোসেন এর নেতৃত্বাধীন বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন রাতে ডেফুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শওকত হোসেন হাওলাদার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শওকত বরিশাল নগরীর কুদঘাটা ডেফুলিয়া এলাকার মৃত আঃ আজিজ হাওলাদারের ছেলে। একই রাত ৩ টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল মোমেনের নেতৃত্বাধীন বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ডেফুলিয়া এলাকার দরগা বাড়ির আবুল কালাম ওরফে কালু মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ওই মাদক ব্যবসায়ীকেও আটক করে পুলিশ।
এর আগে ওই পুলিশ অফিসার গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন রাতে নগরীর কাশিপুর তেতুলতলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওমর ফারুক (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন। সে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্থাকাঠী গ্রামের মৃত জয়নাল খানের ছেলে। পুলিশ তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা গ্রহন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতে হস্তান্তর করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া আটক শওকতের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net