বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০

শিরোনাম :
জাতীয় সংগীত চান না বিদ্যা বালান

জাতীয় সংগীত চান না বিদ্যা বালান

dynamic-sidebar

বলিউডের ব্রেন উইথ বিউটি হিসেবে পরিচিত বিদ্যা বালান। তবে সে বিদ্যা বালানই জাতীয় সংগীত নিয়ে নিজের ব্যক্তিগত মতামত জানাতে গিয়ে বেশ রোশানলে পড়লেন ভক্ত সমর্থক এবং বলিউডের অনেকেরই। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সিনেমা হলে ছবির শুরুতে জাতীয় সংগীত চালানোর বিরোধিতা করে বক্তব্য দেন বিদ্যা বালান

তিনি জানান, ‘জোর করে দেশপ্রেম চাপিয়ে দিয়ে দেশপ্রেমিক বানানো সম্ভব হয় না। স্কুল কলেজের পাঠাদানের শুরুতে জাতীয় সংগীত পাঠ করানো হয়। সিনেমা হল তো স্কুল নয় তাই এখানে জাতীয় সংগীত বাজানোটা বাধ্যতামূলক হওয়া উচিত না।’

তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)র একজন সদস্য হিসেবে বিদ্যার এমন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছেন তার ভক্তরা।

এদিকে আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা বালানের নতুন ছবি ‘তুমহারি সুলু’। এখানে আরজে চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেদী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net