রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৬

শিরোনাম :
‘মামলার কাগজ এখনো হাতে পাইনি’

‘মামলার কাগজ এখনো হাতে পাইনি’

dynamic-sidebar

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জের ইজাজুল নামে এক ব্যক্তি। তিনি পেশায় রাজমিস্ত্রি। এ মামলায় আরো আসামী করা হয়েছে ‘রাজনীতি’  সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও।

জানা যায়, হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় দায়ের করা হয় মামলাটি। মামলার কারণ হিসেবে জানানো হয়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বিনা অনুমতিতে শাকিব তার ‘রাজনীতি’ সিনেমায় ব্যবহার করেছেন। এতে ইজাজুল বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন তিনি।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক আশফাক আহমেদ বলেন, ‘আমি শুনেছি মামলা হয়েছে। মামলার কাগজ এখনো হাতে পাইনি। মামলার কাগজ হাতে পেলে আমরা উকিলের মাধ্যমে জবাব দেব।’

গত ঈদুল ফিতরে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির একটি দৃশ্যে ইজাজুলের ব্যবহৃত গ্রামীণ ফোনের নম্বরটি ব্যবহার করা হয়। সিনেমাটি মুক্তির পর ইজাজুলের নম্বরে ফোন আসতে থাকে। খেসারত হিসেবে চাকরিও খোয়াতে হয় ইজাজুলকে। এখন কাজ না পেয়ে আর্থিক সংকটে ভুগছেন বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net