মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর বান্দরোড এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান শুভ (২৫) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. আরিফ (২৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর বেলস পার্ক সংলগ্ন কেডিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। আহত আরিফ একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব খান জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে কেডিসি মোড় এলাকায় পৌঁছালে শুভর মোটরসাইকেলটি একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি সড়ক ডিভাইডারের লোহার পাইপে সজোরে আঘাত করলে শুভ ও আরিফ গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আল-আমিন জানান, শুভ সৌদি আরবে কর্মরত ছিলেন। পাঁচ মাস আগে ছুটিতে দেশে এসে বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net