বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে আ.লীগের মিছিল, সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ১৭

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় মিছিলের ঘটনায় সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ১৭ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে মিছিল বের করা হয়। এসব মিছিলে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net