বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ধার চেয়ে টাকা নেওয়া থেকে শুরু করে ঋণগ্রস্ত হওয়া, পারিবারিক কলহ ও শিক্ষাজীবন ব্যাহত হওয়ার মতো নানা ঘটনা এখন নিয়মিতই সামনে আসছে।
সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন অনলাইন বেটিং ও ক্যাসিনোভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থী, বেকার যুবক, চাকরিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অংশ ঝুঁকিপূর্ণ জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছেন। প্রথমদিকে সামান্য লাভের আশায় শুরু হলেও পরে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ে অনেকেই ঋণ ও মানসিক সংকটে ভুগছেন।
শিক্ষার্থী ও তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় বারবার অর্থ বিনিয়োগ করে আরও বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন জুয়ার সাইট শনাক্ত করে বন্ধের কার্যক্রম অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply