সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৬

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কুয়েত প্রবাসী নিহত

dynamic-sidebar

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা ২৬ জুন মঙ্গলবার দুপুর একটার সময় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল ফকির (৩২) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।

‎নিহত সোহেল ফকির বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক ফকিরের ছেলে

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মহাসড়কের খাঞ্জাপুর বটতলা এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।

দুর্ঘটনার বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে হাইওয়ে থানার পুলিশ প্রশাসন ঘটনা স্থানে গিয়ে জানান ঘাতক বাসটি গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net