ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা ২৬ জুন মঙ্গলবার দুপুর একটার সময় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল ফকির (৩২) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।
নিহত সোহেল ফকির বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক ফকিরের ছেলে
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মহাসড়কের খাঞ্জাপুর বটতলা এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
দুর্ঘটনার বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে হাইওয়ে থানার পুলিশ প্রশাসন ঘটনা স্থানে গিয়ে জানান ঘাতক বাসটি গ্রেফতারের চেষ্টা চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply