মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা মুন্না আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: 

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বরিশালের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে মুন্নাকে হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার ভিডিও ফুটেজ ও তথ্য গভীরভাবে পর্যালোচনা করছি। এর সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net