মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

পটুয়াখালীতে প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি শফিকুল

dynamic-sidebar

চাদকাঠি গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন জামায়াত দলীয় সংসদ সদস্য (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা দান করে সনাতন ধর্মাবলম্বী এই তিন প্রতিবন্ধী ভাইয়ের আজীবনের দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই মানবিক উদ্যোগের কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ভিডিও বার্তায় তিনি জানান, তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের চাদকাঠি গ্রামের বাসিন্দা রিপন দাস, সাধু দাস ও নিপু দাস নামের তিন প্রতিবন্ধী ভাই দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছিলেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই কষ্টের চিত্র ফুটে ওঠার পর বিষয়টি তার নজরে আসে। এরপরই তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবন্ধী তিন ভাইয়ের পরিবারের জন্য আজই সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত তার এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের ভাঙাচোরা বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার জন্য স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনী ও ভিডিও চিত্রের কারণেই এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার কথা সবার সামনে এসেছে। এই অসহায় ভাইদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net