, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বরিশালে বেডরুমের এসিতে মিলল ৪টি কালনাগিনী সাপ

dynamic-sidebar

বরিশালে একটি বাসার বেডরুমের এসি থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় এসির আউটডোর ইউনিটে থাকা আরেকটি সাপ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সাপগুলো উদ্ধার করা হয়।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ির বাসিন্দা জীবুল হক সেন্টুর বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে সাপগুলো উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী।

জীবুল হক সেন্টু বলেন, ‘শুক্রবার (২৬ জুন) রাতে বেডরুমের এসির নিচের অংশে তিনি প্রথম একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান এবং তাৎক্ষণিকভাবে ওই রুমে সবার প্রবেশ বন্ধ করে দেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে সেখান থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র খোঁজ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।’

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেল ৩টা থেকে টানা আড়াই ঘণ্টার প্রচেষ্টায় দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্যের দুটি করে চারটি কালনাগিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এসি’টির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net