বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৩

শিরোনাম :

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ শুরু হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
প্রায় দেড়ঘণ্টা ধরে দফায় দফায় চলা সংঘর্ষে মহাসড়ক বন্ধ হয়ে পড়ে। এতে দুই পাশে বহু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
পুলিশ জানায়, পুখরিয়া বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদি গ্রামের বাসিন্দাদের সঙ্গে মানিকদি ইউনিয়নের পুখরিয়া, ব্রাহ্মণকান্দাসহ পাঁচটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়।
এসময় সড়কের দুই প্রান্ত থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপের ফলে মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ শুরু হলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

তিনি আরো বলেন, এ সময় পুলিশসহ দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net